1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বন্ধুর হাতে বন্ধু খুন : রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

বন্ধুর হাতে বন্ধু খুন : রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাত ৯টার দিকে মোঃ ওহেদুল ইসলাম অনিক (২২) নামের এক যুবক হাতে একটি রক্তমাখা চাইনিজ কুড়াল নিয়ে ত্রিশাল থানায় এসে নিজেই হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।

অনিক পুলিশকে জানায়, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সে তার বাল্যবন্ধু মুনতাসির ফাহিম (২২)-কে ত্রিশাল ৪নং ওয়ার্ড পৌরসভার দরিরামপুর এলাকার সরকারি নজরুল একাডেমি মাঠসংলগ্ন পানির ট্যাংকির পাশে কুপিয়ে হত্যা করেছে।
হত্যার কারণ—মাদক ও নেশায় ‘জীবন নষ্টের প্রতিশোধ’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক দাবি করে,নেশায় ফাহিম নাকি তার “জীবন নষ্ট” করেছে। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে প্রতিশোধ নিতে সে এ হত্যাকাণ্ড ঘটায়।

অনিকের স্বীকারোক্তির পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত মুনতাসির ফাহিমের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বর্তমানে অভিযুক্ত অনিক থানায় হেফাজতে রয়েছে এবং তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চাঞ্চল্যকর এই বন্ধু হত্যাকাণ্ডের পেছনের সকল রহস্য উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর