1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বন্যা কবলিত এলাকা  ২০০০ পরিবারের মাঝে ঔষধ  বিতরণ ও মেডিকেল ক্যাম্প কর্মসূচি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 বন্যা কবলিত এলাকা  ২০০০ পরিবারের মাঝে ঔষধ  বিতরণ ও মেডিকেল ক্যাম্প কর্মসূচি

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী প্লাটফর্মের উদ্যোগে ২১শে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় শিবগঞ্জ উপজেলা সহ তিনটি ইউনিয়নে বন্যা কবলিত ২০০০ পরিবারের মাঝে ওষুধ বিতরণ ও মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম এর ৩৫ জন প্রতিনিধি টিম নৌকা যোগে শিবগঞ্জ বালুরঘাট হতে সাত্তার মোড়, পাকা ইউনিয়নে দশরসিয়া বাজার,নারায়নপুর ইউনিয়নে বাতাস মোড় বাজার ও দুলভপুর ইউনিয়নে গাই পাড়াতে ওষুধ বিতরণ ও মেডিকেল ক্যাম্প করে থাকে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্মের সভাপতি আকতারুজ্জামান সিহাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা সেচ্ছাসেবী প্লাটফর্মে সাধারণ সম্পাদক আলমগীর জয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্মের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ও সদস্য অলিদ হাসান মাইনুল প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, সামাজিক কল্যাণের কথা বিবেচনা নিয়ে সংগঠন তার কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে, ব্লাড ডোনেট, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, দুঃস্থ অসহায় মানুষকে সহযোগিতা, দুরারোগ্য অসহায়দের চিকিৎসা সহায়তা, বন্যার্তদের সার্বিক সহযোগিতা সহ বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সকল সহযোগিতা কাজে নিয়োজিত থাকার চেষ্টা করে। এই চাঁপাইনবাগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্মের উপদেষ্টা মন্ডলীর মধ্যে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করে থাকেন, ডাঃ আব্দুস সামাদ, ডাঃ মাহফুজ রায়হান, ডাঃ সাইফুজ্জাহান রবি ও ডাঃ মুশফিকুর রহিম প্রমুখ। সর্বদা চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী প্লাটফর্ম সকল মানবিক কাজগুলো এভাবে এগিয়ে আছে। তারা প্রতিজ্ঞা করে, সর্বদা মানুষের বিপদে পাশে থাকা সহ স্বেচ্ছা শ্রম দিয়ে সমাজের জন্য কিছু করে যাওয়ার তার প্রধান লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর