1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সম্প্রচারমাধ্যম টি স্পোর্টস

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৭ বার পঠিত

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারমাধ্যমের দায়িত্ব পেয়েছে টি স্পোর্টস। দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক এই চ্যানেল আজ রাতে বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টি স্পোর্টস গর্বের সঙ্গে ঘোষণা করছে যে, ফিফা বিশ্বকাপ ২০২৬ দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর কাছে পৌঁছে দেবে তারা। এর মাধ্যমে বিশ্বমানের ক্রীড়া সম্প্রচারের অন্যতম প্রধান ঠিকানা হিসেবে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করল টি স্পোর্টস এবং বাংলাদেশে ফিফা বিশ্বকাপেরঠিকানাহিসেবে প্রতিষ্ঠিত হলো। টি স্পোর্টস মনে করে, ফিফা বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর। প্রতি চার বছর পর এই টুর্নামেন্ট বিশ্বের কোটি কোটি দর্শককে একত্রিত করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।বাংলাদেশের দর্শকরা টি স্পোর্টসের মাধ্যমে টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন বলে আশা চ্যানেল কর্তৃপক্ষর।লাইভ ম্যাচ, ফুটবল বিশেষজ্ঞের বিশ্লেষণ, এক্সক্লুসিভ ফিচার, হাইলাইটস এবং বিশেষ অনুষ্ঠানসহ টি স্পোর্টস দর্শকদের জন্য বিশ্বকাপের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করবে।এ ব্যাপারে টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি এমন একটি বৈশ্বিক উৎসব যা দেশ, প্রজন্ম সম্প্রদায়ের সীমানা অতিক্রম করে মানুষকে একত্রিত করে। বাংলাদেশের কোটি কোটি ফুটবলভক্তের কাছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর পৌঁছে দিতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। টি স্পোর্টস শুধু ম্যাচ সম্প্রচারেই সীমাবদ্ধ নয়; আমরা চাই পূর্ণাঙ্গ কভারেজ, বিশেষজ্ঞ মতামত, নতুন ধারার অনুষ্ঠান এবং সহজ লভ্যতার মাধ্যমে দর্শকদের জন্য একটি অনন্য বিশ্বকাপ অভিজ্ঞতা তৈরি করতে। আমরা আনন্দিত যে, দেশের ফুটবলপ্রেমীরা আবারো বিশ্বকাপের জন্য টি স্পোর্টসকেই তাদের ঠিকানা হিসেবে বেছে নেবেন। বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা অতুলনীয়। বিশ্বকাপ এলেই দেশের রাস্তা, পাড়ামহল্লা এবং বিভিন্ন সম্প্রদায় ফুটবল উৎসবে মেতে ওঠে। সম্প্রচার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে টি স্পোর্টস দেশের সব প্রান্তের দর্শকদের কাছে বিশ্বকাপের রোমাঞ্চ, আবেগ, উন্মাদনা স্মরণীয় মুহূর্তগুলো পৌঁছে দিতে চায়। টি স্পোর্টসের চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেছেন, ‘বাংলাদেশের দর্শকদের কাছে বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতা পৌঁছে দেওয়া সবসময় টি স্পোর্টসের লক্ষ্য। ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আসর। দেশের প্রতিটি ফুটবলপ্রেমীর জন্য এটি সহজলভ্য করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। এই অর্জন বাংলাদেশের শীর্ষ ক্রীড়া সম্প্রচারমাধ্যম হিসাবে আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করেছে এবং বিশ্বমানের কনটেন্ট, প্রযুক্তিগত উদ্ভাবন দর্শক সম্পৃক্ততায় আমাদের ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলন ঘটিয়েছে।বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব লাভ করা দেশজুড়ে বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টি স্পোর্টসের যাত্রায় আরও একটি বড় মাইলফলক। মানসম্পন্ন সম্প্রচার, নতুন প্রযুক্তি দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে টি স্পোর্টস বাংলাদেশের ক্রীড়া সম্প্রচার শিল্পে প্রতিনিয়ত নতুন মানদণ্ড তৈরি করছে। ফুটবলের সবচেয়ে বড় এই মহোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। স্মরণীয় সব মুহূর্ত, ঐতিহাসিক ম্যাচ এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন খুঁজে নেওয়ার এই এক মাসের ফুটবল রোমাঞ্চে শামিল হতে দেশের সব ফুটবল ভক্তকে আমন্ত্রণ জানাচ্ছে টি স্পোর্টস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর