1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভায় ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত

জিয়াউর রহমান জিয়া বিশেষ প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভায় ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত

জিয়াউর রহমান জিয়া বিশেষ প্রতিনিধি ঃ

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভায় ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার|অনলাইন সংস্করণ
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ |
সন্ধ্যা ৭:৫২ মিনিট
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভায় ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত ।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর উদ্যোগে সারাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর ৭৩ কাকরাইল ইস্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ২টা ৩০ মিনিট থেকে মতবিনিময় সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর যুগ্ম-আহ্বায়ক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালং খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আক্তার বানু লিপি, যুগ্ম-আহ্বায়ক সহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন রংপুর জেলা পীরগাছা উপজেলার ছাওলা ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, সিনিয়ার সহ-সভাপতি কক্সবাজার জেলার, উখিয়া উপজেলার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার ০৬নং তালমা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ১ নং রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) শক্তিশালী ভূমিকা পালন করতে করবে।

আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম অধিক গতিশীল করার লক্ষ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়।

জিয়াউর রহমান জিয়া

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর