1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন সম্পন্ন।

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন সম্পন্ন

আসর বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন নগরীর গ্রীণ টাওয়ারে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীমের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি।

অধিবেশনে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মুফতি সারোয়ার হোসাইন, মুফতি আজিমুদ্দিন শাহ জামালী, মুফতি আব্দুল কাদির, মাওলানা আবুল হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডাঃ আজহারুল ইসলাম, মাওলানা মোফাজ্জল হোসাইন খান, মুফতি নাসিরউদ্দিন, হাফেজ রুহুল আমীন বাদশা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, বাইতুলমাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলামসহ জেলার মজলিসে শূরার সদস্যবৃন্দ।

অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলা শাখার জানুয়ারি থেকে জুন ২০২৬ সময়কালের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ সময়কালের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি বলেন, সংগঠনকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নিয়মিত সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিনি আদর্শবান, দায়িত্বশীল ও দক্ষ সংগঠক তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, জবাবদিহিতা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার নির্দেশনা প্রদান করেন।

পরিশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বার্তা প্রেরক:
এইচ.এম মোশাররফ হুসাইন
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক,
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর