1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা কমিটি গঠন: সভাপতি এমপি মুফতি মাহমুদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম*

মোঃ সোহাগ মিয়া  ময়মনসিংহ প্রতিনিধি*
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

*বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা কমিটি গঠন: সভাপতি এমপি মুফতি মাহমুদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম*

*মোঃ সোহাগ মিয়া  ময়মনসিংহ প্রতিনিধি*

বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহকে সভাপতি এবং মাওলানা রেজাউল করিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গতকাল ময়মনসিংহ শহরের এক সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তার, নৈতিকতা ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নবগঠিত কমিটি মাঠপর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি মুফতি মাহমুদুল্লাহ বলেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য খেলাফত মজলিসের আদর্শ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ময়মনসিংহের প্রতিটি উপজেলা, ইউনিয়ন পর্যন্ত সাংগঠনিক নেটওয়ার্ক শক্তিশালী করাই আমাদের প্রথম কাজ।”

সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম বলেন, “আলেম-ওলামা ও তৌহিদি জনতাকে সাথে নিয়ে দাওয়াতি কাজ, মাদরাসা শিক্ষার উন্নয়ন এবং সমাজের অবক্ষয় রোধে আমরা সক্রিয় থাকব।”

নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত এই কমিটির নেতৃত্বে ময়মনসিংহ জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম ও দাওয়াতি মেহনত আগের চেয়ে বহুগুণে জোরদার হবে।

কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। ফুলপুর-তারাকান্দা সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর