1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় মি: চিন্ময় বড়ুয়া চেয়ারম্যান ও প্রকৌশলী সীমান্ত বড়ুয়া মহাসচিব নির্বাচিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পঠিত

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় মি: চিন্ময় বড়ুয়া চেয়ারম্যান ও প্রকৌশলী সীমান্ত বড়ুয়া মহাসচিব নির্বাচিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে

:
বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত World Fellowship of Buddhist Youth (WFBY) এর প্রথম এপিলেটেড সংগঠন ও World Alliance of Buddhist (WAB) এর সদস্যপদ লাভ করা সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ১৫ আগষ্ট সকাল ১০টায় জামালখাঁনস্থ স্থায়ী কার্যালয়ে জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রথমে মঙ্গলাচরণ পাঠ করেন রাসেল বড়ুয়া। সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন লায়ন লোকপ্রিয় বড়ুয়া।

স্বাগত বক্তব্য প্রদান করেন ভাইস চেয়ারম্যান বিধান বড়ুয়া, অর্থ সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন, সঞ্জয় বড়ুয়া পিপলু। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, রাঙ্গামাটি অঞ্চলের সাধারণ সম্পাদক আশীষ বড়ুয়া, বান্দরবান অঞ্চলের সাধারণ সম্পাদক হিতোষময় বড়ুয়া, খাগড়াছড়ি অঞ্চলের সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া, বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, পটিয়া শাখার সভাপতি সেবব্রত বড়ুয়া বাবুসহ সকল অঞ্চলের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য প্রদান করেন।

সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ২০২৫-২৭ কমিটি গঠনকল্পে জুড়ি বোর্ডের উপদেষ্টা তপন কুমার বড়ুয়া, লায়ন লোকপ্রিয় বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, অপু বড়ুয়া, শীলানন্দ বড়ুয়া, দীলিপ বড়ুয়া, আশীষ বড়ুয়াসহ জুড়ি বোর্ডের সাত সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী চিন্ময় বড়ুয়া রিন্টুকে চেয়ারম্যান, ও প্রকৌশলী সীমান্ত বড়ুয়াকে মহাসচিব, লায়ন প্রকৌশলী দীপক বড়ুয়া’কে অর্থ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি ও জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর