1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২০৬ বার পঠিত

প্রেস রিলিজ
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন
১৮ মে, ২০২৫ নিজস্ব প্রতিবেদক

সরকার কৃষক, শ্রমিক, জনতার পক্ষ ত্যাগ করেছে – হাসনাত কাইয়ূম

কৃষি সংস্কার কমিশনের দাবীতে ভূমিহীন কৃষকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন

আজ বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন যৌথভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এক ভূমিহীন কৃষক সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর ৮ দফা দাবীসহ স্মারকলিপি প্রদান করেন তারা।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। এখনো দেশের অন্তত ৭০ ভাগ মানুষ কৃষি ও কৃষি সংক্রান্ত পেশায় যুক্ত। গণঅভ্যুত্থানে দেশের প্রান্তিক মানুষদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বড়।

সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারাজীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর আমাদের বারবার দাবীর মুখেও তারা কৃষি, কৃষক, ভূমিহীন্দের জন্য কোন উদ্যোগ নেন নাই।

সরকার বন্দর নিয়ে, রোহিঙ্গাদের জন্য করিডোর নিয়ে অনেক বিতর্কিত উদ্যোগে দিনরাত পেরেশান। কিন্তু বাংলাদেশে যারা রোহিঙ্গাদের চেয়ে মানবেতর জীবন যাপন করেন, সেই ভূমিহীন কৃষক প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে সরকার নিরুদ্যোগ।

অবিলম্বে কৃষি সংস্কার কমিশন করার আহ্বান জানিয়ে তিনি সরকারকে অবিলম্বে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রদানের দাবী জানান।

বিশেষ বক্তার বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, আমরা কৃষি সংস্কার কমিশন গঠনের জন্য সংশ্লিষ্ট দুইটি মন্ত্রনালয়ে স্মারকলিপি দিয়েছি। কৃষি মন্ত্রনালয় থেকে আমাদের বলা হয়, আপনার ছাত্র নেতাদের সিগনেচার নিয়ে আসেন।

এদেশে এখন ছাত্রদের রাজ চলছে। কিন্তু ছাত্রদের যারা খাবার জোগান, পড়াশুনার খরচ জোগান, তাদের আহ্বানে আন্দোলনে বুকের রক্ত ঢেলে দেন; সেই প্রান্তিক মানুষদের, ভূমিহীন কৃষকদের এ সরকারে, রাষ্ট্রে কোন গুরুত্ব নাই।

সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, সমতা পার্টির প্রেসিডেন্ট হানিফ বাংলাদেশী, অহিংস গণঅভ্যুত্থান আন্দোলনের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, গণমুক্তিমঞ্চের আহ্বায়ক সাকিব প্রত্যয়, চলচ্চিত্র পরিচালক খন্দকার সুমন, ব্রক্ষপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পঙ্কজ বাশফর, দপ্তর সম্পাদক মো: মহসিন, ঢাকা জেলা কমিটির সদস্য সচিব আব্দুল মোমিন, লালমনিরহাট কমিটির সভাপতি আব্দুল হামিদ, নারায়নগঞ্জ কমিটির সভাপতি জিয়াউর রহমান সুমন, হবিগঞ্জ কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মহসিন, সিরাজগঞ্জ কমিটির সভাপতি মিরাজ মোল্লা, হাওর অঞ্চলের কৃষক নেতা আব্দুল শুক্কুর, আদিবাসী নেতা রাফায়েল হামদা প্রমূখ।

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ঢাকা জেলা কমিটির সভাপতি লিটন কবিরাজ, সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু, অর্থ সম্পাদক মোঃ ছামছুদ্দিন আহম্মেদ রাকিব, শুভেচ্ছা বক্তব্য রাখেন
। সমাবেশের উপর একটি মিছিল নিয়ে তারা তোপখানা রোড প্রদক্ষিণ করেন।

বার্তা প্রেরক
শেখ নাসিরউদ্দিন
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন
01796-595599

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর