1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বামনারটেকে তরুণদের নিয়ে হাজী চান মিয়া বেপারির উঠান বৈঠক: মাদকমুক্ত সমাজ ও খেলাধুলার অঙ্গীকার

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বামনারটেকে তরুণদের নিয়ে হাজী চান মিয়া বেপারির উঠান বৈঠক: মাদকমুক্ত সমাজ ও
খেলাধুলার অঙ্গীকার

মোঃ সোহাগ মিয়া প্রতিবেদনে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের বামনারটেক এলাকায় তরুণ সমাজকে সম্পৃক্ত করে উন্নয়নের রূপরেখা নিয়ে উঠান বৈঠক করেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া বেপারি।

বামনারটেকের স্থানীয় একটি উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন মহল্লার তরুণ, শিক্ষার্থী, খেলোয়াড় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সফল আহ্বায়ক হাজী চান মিয়া বেপারি। দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত এই নেতা তরুণদের সমস্যা, সম্ভাবনা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।

উঠান বৈঠকে হাজী চান মিয়া বেপারি বলেন, সমাজের মুরব্বিদের পাশাপাশি তরুণ সমাজকেই এখন অগ্রাধিকার দিতে হবে। তারাই আগামীর নেতৃত্ব দেবে। এলাকার যেকোনো উন্নয়নমূলক ও গঠনমূলক কাজে আমি তরুণদের পাশে থাকব। এলাকার উন্নয়ন ও তরুণদের কল্যাণে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, তরুণদের মেধা ও শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে পারলে ৫৩ নম্বর ওয়ার্ড মডেল ওয়ার্ডে পরিণত হবে।

বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল মাদকের বিস্তার রোধ ও তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। হাজী চান মিয়া বেপারি তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।

তিনি প্রতিশ্রুতি দেন, তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে আমি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব। এলাকায় খেলার মাঠ সংরক্ষণ, ক্রীড়া সামগ্রী দেওয়া এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তরুণরা বৈঠকে এলাকার ড্রেনেজ সমস্যা, রাস্তার বেহাল দশা, লাইটিং সংকট এবং বেকারত্বের বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে নির্বাচিত হলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে হাজী মোঃ চান মিয়া বেপারি তরুণ সমাজ ও এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে তরুণবান্ধব, মাদকমুক্ত ও পরিচ্ছন্ন ৫৩ নম্বর ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার প্রথম কাজ।”

বৈঠক শেষে তরুণরা তার এমন উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর