1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বালিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

বালিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ

মোঃ সোহাগ মিয়া
*ময়মনসিংহ প্রতিনিধি | ২৬ জুন ২০২৬, শুক্রবার*

ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুফতি মুহাম্মদুল্লাহ মহোদয় আজ ২৬ জুন ২০২৬ তারিখ বালিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মসূচি সম্পর্কে খোঁজখবর নেন। কেন্দ্রের অবকাঠামো

উন্নয়ন ও সেবা কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এসময় সংসদ সদস্যের সাথে কেন্দ্রের সংশ্লিষ্ট সহকর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য

ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমিতির নেতৃবৃন্দ জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সরকারের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

মাননীয় এমপি মহোদয় মাঠকর্মীদের আন্তরিকতা ও সেবার মানসিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর