1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বিআরপি নির্বাচন কমিশনের বাছাইকৃত ১২ রাজনৈতিক দলে মনোনীত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

বিআরপি নির্বাচন কমিশনের বাছাইকৃত ১২ রাজনৈতিক দলে মনোনীত

নিজস্ব প্রতিনিধি:

রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত ২২টি দলের মধ্যে এবার ১২টি দলকে মনোনীত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল হক বলেন, “দীর্ঘদিন স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে বিভিন্ন সেক্টরে সংস্কার আনতে বিআরপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেশের আইন-কানুন মেনেই দল পরিচালনা করছি।” তিনি জানান, সোহেল রানাকে চেয়ারম্যান এবং তৌহিদুল ইসলামকে মহাসচিব করে ৫৭০ সদস্যের নবগঠিত কমিটি আগামী পাঁচ বছরের জন্য অনুমোদিত হয়েছে। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় নতুন কমিটি গঠন এবং কার্যক্রম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিআরপি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।
বিআরপি চেয়ারম্যান মো. সোহেল রানা বলেন,
বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) জাতীয় ঐক্য, সুশাসন ও উদ্ভাবনের নীতি সামনে রেখে এগিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, সংস্কারের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। নির্বাচন কমিশন আমাদেরকে যোগ্য মনে করে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করায় আন্তরিক ধন্যবাদ জানাই। সারাদেশের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।

মহাসচিব তৌহিদুল ইসলাম বলেন,

সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। দলের মূলমন্ত্র ‘সংস্কারেই পরিবর্তন, পরিবর্তনেই বাংলাদেশ।’ আগামী পাঁচ বছরে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও যুবশক্তির কার্যকর ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নির্বাচন কমিশন এবং সারাদেশের নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর