
*বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলীর
মোঃ সোহাগ মিয়া
*নিজস্ব প্রতিবেদক,
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা, দোয়া ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলী।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “ডা. জুবাইদা রহমান শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের একজন নীরব প্রেরণা। দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করেও তিনি দলের দুঃসময়ে নেতা-কর্মীদের খোঁজখবর রাখেন, দিকনির্দেশনা দেন। তারেক রহমানের রাজনৈতিক পথচলায় তার যে ত্যাগ ও সহযোগিতা, তা ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে।”
আব্দুল আলী আরও বলেন, “আজকের এই জন্মদিনে তুরাগ থানা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরিবারের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা যেন তার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে পারি, সেই প্রত্যয় ব্যক্ত করছি।”
তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ডা. জুবাইদা রহমানের জন্মদিনে আমরা দোয়া মাহফিল, মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে দিনটি পালন করব। এটা শুধু জন্মদিনের আনুষ্ঠানিকতা নয়, এটা আমাদের কৃতজ্ঞতা প্রকাশের দিন।”
উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান পেশায় একজন চিকিৎসক। তিনি দেশে অবস্থান করছেন এবং সেখান থেকেই বিএনপি ও দেশের খবরাখবর রাখছেন। তার জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলী বলেন, “তুরাগের প্রতিটি ওয়ার্ডে আমরা ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও বেগবান করাই আমাদের মূল লক্ষ।