1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তুরাগের ৫২ নং ওয়ার্ডে উঠান বৈঠক

মোঃ শাহজালাল:তুরাগ-ঢাকা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তুরাগের ৫২ নং ওয়ার্ডে উঠান বৈঠক

মোঃ শাহজালাল:তুরাগ-ঢাকা

: বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ৫২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তুরাগের দলিপাড়া এ এম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ উঠান বৈঠক হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের খান আবুল। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য কফিল উদ্দিন ও আব্দুল হাকিম, দক্ষিণখান থানা তাতী দলের আহ্বায়ক নয়নরাজ ও সদস্য সচিব ওমর সানি, উত্তরা পশ্চিম থানা তাতী দলের আহ্বায়ক কাবিদুল ইসলাম, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, ৫২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, বিএনপি নেতা আলাল হোসেন, আজহার আলী আজা, এনামুল হক রানা, মাইনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান সেগুন বলেন দলের সাথে থেকে যারা রাজনীতি করে তারাই দীর্ঘদিন টিকে থাকবে। কোনো ভাইয়ের নাম ভর করে বা ব্যক্তিগতভাবে রাজনীতি করে টিকে থাকা যায় না। দলের নামে পোস্টার-ফেস্টুন বানিয়ে জনপ্রিয় হওয়া যায় না। প্রকৃত জনপ্রিয় হতে হলে দলের জন্য কাজ করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আলোচনা সভা শেষে এ এম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নিমগাছের চারা রোপণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর