
মোঃ শাহজালাল সুমন: উত্তরা-ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত দেশ বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসচেতনতা তৈরির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর বিমানবন্দর এক নম্বর সেক্টর জামে মসজিদে নামাজ শেষে সাধারণ মানুষের হাতে এসব লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।লিফলেট বিতরণের সময় তিনি বলেন, বিএনপি জনগণের দল। মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে নেমেছি। দেশ পুনর্গঠনের জন্য ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতির মুক্তির রূপরেখা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, উত্তরা পূর্ব থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী,মতি মিয়া, চান মিয়া বেপারী, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী ও সাঈদ হাসান সাগর।এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির, মাসুদ রানা সম্রাটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ ব্যাপক সাড়া দেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে।