1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগ থানা বিএনপির শুভেচ্ছা আলহাজ্ব হাজী মোঃ চান মিয়া বেপারী 

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগ থানা বিএনপির শুভেচ্ছা আলহাজ্ব হাজী মোঃ চান মিয়া বেপারী

 

*প্রতিবেদন: মোঃ সোহাগ মিয়া*

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও তুরাগবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া বেপারী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দলের আদর্শ, ত্যাগ ও গণতান্ত্রিক চেতনাই বিএনপিকে জনগণের দলে পরিণত করেছে।”

তিনি আরও বলেন, “দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। অন্যায়-অত্যাচারের শিকার হয়েও তিনি দেশ ছেড়ে যাননি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে বাসা থেকে জোর করে বের করে দিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ও দিকনির্দেশনাই আজ আমাদের পথ চলার প্রেরণা।

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে হাজী চান মিয়া বেপারী বলেন,
“ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিগত ১৭ বছরের শাসনামলে আমি ৫০টিরও বেশি মিথ্যা মামলার শিকার হয়েছি। এর মধ্যে ২টি মামলায় ৫ বছরের সাজাও ভোগ করেছি। তারপরও দল ছাড়িনি, রাজপথ ছাড়িনি।”

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক *জনাব আমিনুল হক*, সদস্য সচিব *হাজী মোস্তফা জামান* এবং ঢাকা-১৮ আসনের সাবেক এমপি *এস এম জাহাঙ্গীর হোসেন*-এর উদ্দেশ্যে বলেন, “স্থানীয় নির্বাচনের জন্য দয়া করে সৎ, ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করে মনোনয়ন দেওয়া হোক।

৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, “দল যদি আমাকে মূল্যায়ন করে এবং জনগণ সুযোগ দেয়, তাহলে ৫৩ নং ওয়ার্ডকে আমি একটি মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। যুবসমাজকে খেলাধুলা ও শিক্ষার দিকে ফেরানোই হবে আমার প্রধান লক্ষ্য।

পরিশেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর