
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: তুরাগে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের শুভেচ্ছা
মোঃ সোহাগ মিয়া উত্তরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ থানায় শুভেচ্ছা জানিয়েছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান ভুলু।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বিএনপির সকল নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা জানান। বিবৃতিতে ভুলু বলেন, “পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করাই বিএনপির মূল আদর্শ। এই আদর্শকে সামনে রেখেই আমরা দলের জন্য কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দলের প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র ও উন্নয়নের ধারা বজায় রাখতেই বিএনপি কাজ করে যাচ্ছে।
আব্দুর রহমান ভুলু দলের জন্য বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, “দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান দলের হাল ধরেছেন উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি তুরাগ থানার সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ তুরাগ থানা বিএনপির অঙ্গসংগঠন হিসেবে এলাকায় ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।