1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বিএনপি দলীয় সাবেক এমপি এবং এগারো দলীয় জোটের সাধারণ সমর্থকদের দোকানপাটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ’র বিবৃতি

মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পঠিত

বিএনপি দলীয় সাবেক এমপি এবং এগারো দলীয় জোটের সাধারণ সমর্থকদের দোকানপাটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ’র বিবৃতি।

মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ।

ময়মনসিংহ, ১৫ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭, ময়মনসিংহ-২ আসনে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনে বিপুল ভোটে এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী রিকশা প্রতীকে বিজয়ী হয়।

এই জনরায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে পরাজিত পক্ষের কতিপয় দুষ্কৃতকারী ও বিপথগামী নেতাকর্মীরা শুরু থেকেই রিকশা’র কর্মী-সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন ও হিংসাত্মক আক্রমণ করে আসছে।

বিপরীতে এগারো দলের কর্মী সমর্থকেরা সর্বোচ্চ সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এসেছেন।

গতকাল তারাকান্দা’র টিউকান্দা বাজারে এগারো দলীয় জোটের সমর্থকের দোকানে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মত ন্যাক্কারজনক অপরাধ তারা সংগঠিত করেছে।

একইসাথে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল বাশার আকন্দের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও চালককে জখম করার মত ঘটনাও ঘটেছে।

যাদের কাছ থেকে নিজ দলের সাবেক এমপিও নিরাপদ নয়, সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণ অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে।

প্রশাসনের উচিত দ্রুত দোষীদের বিরুদ্ধে গ্রেফতার করত কঠোরতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। আইনশৃঙ্খলা বাহিনীর শৈথিল্য কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।

যারা জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা আর যাই হোক, গণতান্ত্রিক রাজনীতিতে অন্তত বিশ্বাস করে না। জনগণের অভিপ্রায়ের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর