1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিএনপি নেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে কর্মীদের উচ্ছ্বাস”

কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

“বিএনপি নেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে কর্মীদের উচ্ছ্বাস”

কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ ফিরে এসেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়তেই উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা বইছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে পুনর্বিবেচনার আবেদন জানান। আবেদন পর্যালোচনা শেষে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় নেতৃত্ব।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এ সিদ্ধান্তে ভালুকা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, “অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব ফিরে আসায় সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। দলের ভেতরে ঐক্য আরও সুসংহত হবে।”

ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সাংবাদিকদের বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও জানান, ভালুকার মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে দলের প্রতি আরও নিবেদিত হতে অনুপ্রাণিত করছে। পাশাপাশি তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালুকার প্রতিটি মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর দলে ফেরায় ভালুকা উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি পুনরায় চাঙ্গা হবে এবং মাঠের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর