1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিএনপি সমর্থকদের নিয়ে “তারেক মঞ্চ”নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

শাহজালাল সুমন:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পঠিত

বিএনপি সমর্থকদের নিয়ে “তারেক মঞ্চ”নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

মো: শাহজালাল সুমন:

বিএনপির সমর্থকদের নিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে “তারেক মঞ্চ” নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ইতোমধ্যেই সংগঠনটি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং বিএনপি পরিবারের নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, দীর্ঘদিন ধরে দলীয় কাঠামোয় স্থায়ীভাবে জায়গা না পাওয়া কিংবা মূল্যায়ন থেকে বঞ্চিত নেতাকর্মীদের নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে যারা রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও বিভিন্ন কারণে অবমূল্যায়নের শিকার হচ্ছেন, তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে | গত ১২ মার্চ কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সংগঠনটির প্রাথমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সাংগঠনিক সভার মাধ্যমে হাবিবুর রহমান কে সভাপতি এবং এস এম রাশিদুজ্জামান দীপ্তকে সাধারণ সম্পাদক পদে রেখে ১৯ সদস্য বিশিষ্ট তারেক রহমান কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভায় জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নামানুসারে গঠিত “তারেক মঞ্চ” একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে। মানবিক সহায়তা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে সাংগঠনিক চিঠি তুলে দেওয়া হয়। এ বিষয়ে “তারেক মঞ্চ” কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম রাশিদুজ্জামান দীপ্ত বলেন,“আমরা দেশব্যাপী সংগঠনটিকে শক্তিশালী করতে চাই। খুব শিগগিরই বিভাগীয় শহর, জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন করা হবে।” তিনি আরও জানান, সংগঠনটি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “তারেক মঞ্চ” গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন সাংগঠনিক গতিশীলতা সৃষ্টি হতে পারে, যা ভবিষ্যতে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর