
বিদায় মানেই নতুন অধ্যায়—বগুড়া
গাবতলী মানুষ আপনাকে ভুলবে না
মোজাফফর রহমান সিনিয়ররিপোর্টার
ঃ পেশাগত জীবনে এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলি হওয়া কিংবা নতুন দায়িত্ব গ্রহণ করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবুও কিছু বিদায় সবসময়ই আবেগমথিত, স্মৃতিমাখা ও বেদনার। আপনার সাথে মাত্র ৮মাসের পরিচয়, অথচ বিদায়ের এই ক্ষণে মনে হচ্ছে ফেলে আসা স্মৃতিগুলো আজ অনেক বেশি টানছে, অনেক বেশি কাঁদাচ্ছে। এই ভালোবাসার ঋণ কোনদিন শোধ করার নয়।
দীর্ঘ ৮মাসের কর্মকাল শেষে গত শনিবার, ৬ই ডিসেম্বর২৫ইং আপনি গাবতলী ছেড়েছেন। সরকারি কর্মচারী হিসেবে আপনি এখানে কাটিয়েছেন কর্মব্যস্ত, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং এক সময়। সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে,গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনি গাবতলী মানুষের জন্য দিয়েছেন আপনার সর্বোচ্চ।
মানুষকে অবাধ, নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত ও সহজ সেবা প্রদান ছিল আপনার মূল অঙ্গীকার। সমাজে সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা, আইনের শাসন বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করেছেন আপনি। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে অসহায়, নির্যাতিত ও ক্ষমতাহীন মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার যে প্রচেষ্টা আপনি চালিয়েছেন, তা গাবতলী বাসীর হৃদয়ে স্থায়ী হয়ে থাকবে।
মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ, দুর্বৃত্তদের দমন, অত্যাচারিতদের পাশে দাঁড়ানো,আপনার অনবরত উদ্যোগে সমাজে যে স্বস্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে, তা গাবতলী মানুষ আজীবন স্মরণ করবে। লুঙ্গি পরা এক গরিব মানুষও আপনার সামনে বসে নির্ভয়ে কথা বলতে পেরেছে,এটাই আপনার কর্মনিষ্ঠা, মানবিকতা ও সততার প্রকৃষ্ট উদাহরণ।
আপনি থানার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ছিলেন অত্যন্ত আন্তরিক, এবং আপনার স্টাফদের সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বদা উদ্বুদ্ধ করেছেন। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও ও সাধারণ মানুষের সাথে সমন্বয়ের মাধ্যমে আপনি তৈরি করেছেন এক সেতুবন্ধন,যা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উদাহরণ হয়ে থাকবে।
গাবতলী সর্বস্তরের মানুষের সমর্থন, ভালোবাসা ও আস্থা অর্জন আপনার বিরল সাফল্য। আমরা গাবতলী বাসী আপনার এই অর্জনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও প্রণাম।
আপনার সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা,আপনার নেতৃত্বে যারা আইন-শৃঙ্খলা উন্নতির চেষ্টায় পাশে ছিলেন। একই সঙ্গে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও থানার সকল স্টাফদের প্রতি শুভকামনা,আপনার স্থাপিত উন্নয়ন ও সেবার ধারা যেন তারা অব্যাহত রাখেন।
গাবতলীর ইতিহাসে আপনি থেকে যাবেন স্মরণীয় ও অনুকরণীয় একজন কর্মকর্তা হিসেবে,ইনশাআল্লাহ। আপনার যোগ্যতা, দক্ষতা, সততা, সদিচ্ছা ও মানবিকতার স্মৃতি গাবতলী বাসীর হৃদয়ে অম্লান হয়ে থাকবে
মহান আল্লাহ তায়ালা আপনাকে ও আপনার পরিবারকে সুস্বাস্থ্য, নেক হায়াত ও অনাবিল শান্তি দান করুন,এই প্রার্থনা করি।