1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিমানবন্দর থানা ৪৯ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন দিলুর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩২ বার পঠিত

বিমানবন্দর থানা ৪৯ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন দিলুর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মোঃ শাহজালাল সুমন ঢাকা:

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলুর উদ্যোগে ৪৯ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিমানবন্দর থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজক দেলোয়ার হোসেন দিলু বলেন, আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এবং আমার নিজস্ব অর্থায়নে ৪৯ নং ওয়ার্ডের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেছি। দীর্ঘ ১৭ বছর আমরা এই এলাকায় অভিভাবকহীন অবস্থায় ছিলাম। তবে সাম্প্রতিক নির্বাচনে আমরা আমাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়েছি। তিনি যে নির্দেশনা দেবেন, আমরা সে অনুযায়ী কাজ করে যাব। প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আপনারা যে আশা ও বিশ্বাস নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি তার প্রতিফলন ঘটাতে চাই। আগামী পাঁচ বছর আমি আপনাদের জন্য কাজ করে যাব। তবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সময়ের প্রয়োজন রয়েছে।” তিনি আরও বলেন, “নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। কৃষকদের জন্য ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এ সময় ঈদ উপহার গ্রহণ করতে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে উপস্থিত হন। তারা দেলোয়ার হোসেন দিলুকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। স্থানীয়রা বলেন, দেলোয়ার হোসেন দিলুর মতো একজন জনবান্ধব ব্যক্তি জনপ্রতিনিধি হলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। উপস্থিত জনতা ৪৯ নং ওয়ার্ডে তাকে ভবিষ্যৎ কাউন্সিলর হিসেবে দেখতে চান বলে স্লোগান দেন এবং তার প্রতি আস্থা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর