1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা ৩০ আগস্ট

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পঠিত

বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা ৩০ আগস্ট

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে ৩০ আগস্ট ২০২৫, শনিবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করছে।খবর আইবিএননিউজ ।

উল্লেখ্য, অধ্যাপক সিরাজুল হক গত ২৬ জুন ২০২৫ নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি শিক্ষা ও গবেষণাক্ষেত্রে অনন্য অবদানের জন্য দেশ-বিদেশে সমানভাবে সমাদৃত ছিলেন।

স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা তাঁর কর্মময় জীবনের ওপর আলোকপাত করবেন। বক্তারা অধ্যাপক হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান এবং সমাজ উন্নয়নে তাঁর অঙ্গীকার তুলে ধরবেন।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি জানিয়েছেন, “অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তাঁর চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”

আয়োজক সংগঠন সবাইকে স্মরণসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর