1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিশ্বকাপের আগে পানামাকে বিধ্বস্ত করলো ব্রাজিল

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিজেদের সবশেষ ম‍্যাচে পানামাকে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রীতিমতো গোল উৎসব করেছে দলটা। রোববার (৩১ মে) রাতের একপেশে ম‍্যাচে ৬-২ গোলে জিতেছে ব্রাজিল। স্বাগতিকদের হয়ে জালের দেখা পেয়েছেন ভিনিসিউস জুনিয়র, কাসেমিরো, লুকাস পাকেতা, হায়ান, ইগো চিয়াগো ও দানিলো সান্তোস। এদিন নিজ খেলোয়াড়দের পরীক্ষা নিতে দারুণ এক সিদ্ধান্ত নেন কোচ আনচেলত্তি। গোলরক্ষক ওয়েভেরতন ছাড়া বেঞ্চে থাকা বাকি ১০ খেলোয়াড়ের সবাইকে বিরতির পর নামিয়ে দেন তিনি।এদিন দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ৩৫ গজ দূর থেকে গতিময় শটে জাল খুঁজে নেন ভিনিসিউস। তবে ম্যাচের ধারার বিপরীতে হঠাৎই সমতায় ফেরে পানামা। চতুর্দশ মিনিটে মাইকেল মুরিলোর নেয়া একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ সমতা আসে। ৩৯তম মিনিটে ফের ব্রাজিলকে এগিয়ে নেন কাসেমিরো। ভিনিসিউসের চমৎকার ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন অভিজ্ঞ মিডফিল্ডার। ২-১ ব্যবধানে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা। বিরতির পর পানামার রক্ষণভাগের ওপর রীতিমতো ঝড় তোলে ব্রাজিল। ৫৩ মিনিটে গোল করেন রায়ান। আর ৬০ মিনিটে লুকাস পাকেতার শট পানামার কর্দোবার গায়ে লেগে জালে ঢুকে গেলে ব্যবধান আরো বাড়ে।৬৩তম মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন চিয়াগো। তাকেই পানামা গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। আর ৮১তম মিনিটে স্কোর লাইন ৬-১ করেন দানিলো সান্তোস।পানামা অবশ্য শেষদিকে একটি গোল শোধ দেয়। ৮৪তম মিনিটে ডি বক্সের বাইরে আলগা বল পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন কার্লোস হার্ভে। স্কোর হয় ৬-২।পানামার বিপক্ষে বড় জয়ের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। যেখানে তারা লড়াই করবে হেক্সা জয়ের উদ্দেশ্যে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর