1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিশ্বকাপের দলে বড় চমক, বাদ এন-নেসিরি ও জিয়েখ ব্রাহিম-হাকিমি আছেন, নতুন মুখ বুয়াদি

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মরক্কো। প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি ঘোষিত দলে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন ব্রাহিম দিয়াজ ও অধিনায়ক আশরাফ হাকিমি।

তবে স্কোয়াড ঘোষণায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ইউসেফ এন-নেসিরির বাদ পড়া। ২০২২ কাতার বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে জয়সূচক গোল করা এই স্ট্রাইকার বর্তমান কোচের পরিকল্পনায় জায়গা পাননি। একই সঙ্গে বাদ পড়েছেন উইঙ্গার হাকিম জিয়েখও। সাবেক কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই দুই তারকার ছিটকে পড়া ফুটবল মহলে আলোচনার জন্ম দিয়েছে।

এছাড়া কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলের আরও কয়েকজন সদস্য—সোফিয়ান বুফাল, জাভাদ এল ইয়ামিক এবং আশরাফ দারি—এবার দলে জায়গা পাননি।

অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক আশরাফ হাকিমি। নতুন মুখ হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদি। সম্প্রতি জাতীয়তা পরিবর্তনের অনুমোদন পাওয়ার পর এবারই প্রথমবারের মতো মরক্কোর দলে ডাক পেলেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে দলে জায়গা পেয়েছেন নুসাঈর মাজরাউই, চাদি রিয়াদ এবং চেমশাদিন তালবি। এছাড়া ফুলহ্যামের ডিফেন্ডার ইসা দিওপ ও আনক্যাপড স্ট্রাইকার আইয়ুব আমাইমুনিকেও স্কোয়াডে রাখা হয়েছে।

চলতি বছরের শুরুতে আফ্রিকান কাপ অব নেশনস ঘিরে নাটকীয় ঘটনার পর মার্চ মাসে মরক্কোর দায়িত্ব নেন কোচ মোহাম্মদ ওয়াহবি।

আগামী ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মরক্কোর বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর