1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিশ্বকাপ শুরুর আগেও অবিক্রীত লাখো টিকিট, চাপে ফিফা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কয়েক মাস আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট প্রায় সোল্ডআউট হওয়ার দাবি করলেও টুর্নামেন্ট শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার অফিসিয়াল টিকিটিং পোর্টাল বিভিন্ন রিসেল প্ল্যাটফর্মে এখনও প্রায় লাখ ৮০ হাজার টিকিট অবিক্রীত রয়েছে।বিশ্লেষকদের মতে, টিকিট বিক্রিতে ধীরগতির প্রধান কারণ আকাশচুম্বী মূল্য। ফুটবল ইতিহাসে ফিফার কোনো টুর্নামেন্টে এত ব্যয়বহুল টিকিট আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অনেক গ্রুপ পর্বের ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্যও সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গেছে। আগামী ১৩ জুন ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যকার উদ্বোধনী ম্যাচের সাধারণ গ্যালারির সর্বোচ্চ টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে হাজার ৭৩৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় লাখ ২১ হাজার টাকা। এমনকি সর্বনিম্ন টিকিটের দামও হাজার ডলারের বেশি। টিকিটের উচ্চমূল্যের কারণে কালোবাজারিরাও বিপাকে পড়েছেন। অতিরিক্ত দামে কেনা টিকিট এখন ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও বিক্রি করতে পারছেন না অনেকেই। যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোর মধ্যে সবচেয়ে ধীরগতির টিকিট বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে। তবে মেক্সিকোর উদ্বোধনী ম্যাচের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।টিকিটের মূল্য নিয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মাঠে থাকতে পছন্দ করতাম, কিন্তু টিকিটের জন্য এত টাকা আমি দিতাম না।এদিকে ক্রীড়া ব্যবসা বিশ্লেষকদের ধারণা, খেলা শুরু হওয়ার পর মাঠের উত্তেজনা তারকাদের পারফরম্যান্স দর্শকদের আগ্রহ বাড়াতে পারে। তবে বিশ্বকাপের মতো আসরে গ্যালারির বড় অংশ ফাঁকা থাকলে তা ফিফার ভাবমূর্তির জন্য বড় ধাক্কা হতে পারে।উল্লেখ্য, সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বিশ্বকাপের কিছু ম্যাচের টিকিট বিক্রি প্রত্যাশার তুলনায় কম হওয়ার তথ্য উঠে এসেছে এবং উচ্চমূল্য নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর