1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক যুব কাউন্সিলে সিরাক-বাংলাদেশ

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৭ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া
আঞ্চলিক যুব কাউন্সিলে সিরাক-বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক যুব কাউন্সিলে নির্বাচিত হয়েছে সিরাক-বাংলাদেশ। ২০২৫ু২৬ মেয়াদে প্রথমবারের মতো গঠিত এই কাউন্সিলের মাধ্যমে আঞ্চলিক স্বাস্থ্য বিষয়ক অগ্রাধিকারের পাশাপাশি জাতীয় পর্যায়ের কর্মসূচিতেও সরাসরি তরুণদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি যুক্ত হবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির নেটওয়ার্ক অফিসার মোঃ কামরান মিয়া এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত এই কাউন্সিলে সংস্থাটির প্রতিনিধিত্ব করবেন। তিনি বলেন, ুএটি যুব নেতৃত্বাধীন প্রমাণভিত্তিক উদ্যোগকে উচ্চপর্যায়ে তুলে ধরার এক সময়োপযোগী সুযোগ। আমরা চাই প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে স্বাস্থ্য অধিকারকে একীভূত করতে, জবাবদিহিতা জোরদার করতে এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কমিউনিটির অভিজ্ঞতাকে নীতিতে প্রতিফলিত করতে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক এই যুব কাউন্সিল গঠন স্বাস্থ্য সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অর্থবহ অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক কৌশল ও কর্মসূচিতে অবদান রাখার জন্য একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সিরাক-বাংলাদেশ তাদের সর্বজনীন স্বাস্থ্যসেবা, অ্যাডভোকেসি, স্বাস্থ্য অধিকার এবং সামাজিক জবাবদিহিতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় যুবকণ্ঠকে আঞ্চলিক পর্যায়ের প্ল্যাটফর্ম ও বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করবে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র স্বাস্থ্য নীতি ব্যবস্থায় যুব অংশগ্রহণকে অন্তর্ভুক্ত করার বিস্তৃত প্রচেষ্টার একটি অংশ।

প্রসঙ্গত সিরাক-বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে তরুণ নেতৃত্ব ও অধিকারভিত্তিক সংগঠন হিসেবে বাংলাদেশের তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর