1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বীরগঞ্জে উপজেলা ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

বীরগঞ্জে উপজেলা ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর দিকনির্দেশনায় উপজেলার সকল গ্রাম পুলিশদের অংশগ্রহণে উপজেলা পরিষদ ও দর্শনীয় স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলা চত্বর, উপজেলার দর্শনীয় স্থান স্লুইসগেটসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা ও পরিবেশকে সুন্দর রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন,পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু আমাদের চারপাশকে দৃষ্টিনন্দন করে তোলে না, বরং মানুষের সুস্থ ও সুন্দর জীবনের জন্যও অত্যন্ত জরুরি। বীরগঞ্জকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সবাই মিলে কাজ করলে আমাদের উপজেলা একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

স্লুইসগেট এর স্থানীয়রা জানান, আগে এই জায়গা গুলো পরিত্যক্ত ছিল। উপজেলা প্রশাসন গত তিন চার মাস আগে পর্যটকদের বসার জায়গা করে দিয়ে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে বর্ষাকালে কিছু ছোট ছোট গাছের কারণে জায়গাগুলো অপরিষ্কার হয়েছিল এখন পরিষ্কার করে আবার আগের মত মনোরম এবং প্রাকৃতিক দৃশ্য ফিরে আসলো নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর