1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বীরগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত=====

==তানভীর আহমেদ দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৬০ বার পঠিত

বীরগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত=====

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:—
দিনাজপুরের বীরগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদ,ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় থানা ক্যাম্পাস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন।
বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) মো.আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু), ওসি (তদন্ত) শিহাব উদ্দিন। আরও বক্তব্য রাখেন রামপুর-ষোল মাইল মাদক নির্মূল কমিটির সভাপতি নুর আলম,এসআই জাহাঙ্গীর বাদশা রনি,সুমন দেবনাথ,সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন তার বক্তব্য বলেন,দেশ পরিবর্তন হয়েছে। পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আপনারা সহযোগিতা চাইবেন,আমরা আপনাদের পাশে থাকবো। বীরগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, বীরগঞ্জ থানাকে মডেল থানা তৈরির প্রচেষ্টায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর