1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বীরগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির তিন শতাধিক রোগী পেলেন চিকিৎসাসেবা

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

বীরগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির
তিন শতাধিক রোগী পেলেন চিকিৎসাসেবা

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই আলিম মাদ্রাসা ও স্কুল মাঠ প্রাঙ্গণে কাদরো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও ছানি অপারেশন শিবির।
শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন।
স্থানীয় সংগঠন কাদরো স্পোর্টিং ক্লাব-এর আয়োজনে এ মানবিক উদ্যোগে এলাকার তিন শতাধিক চক্ষু রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
রোগীদের প্রাথমিক চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি অনেককে ছানি অপারেশনের জন্য রেফার করা হয় দিনাজপুরের গাউসুল আজম চক্ষু হাসপাতাল ।
এ সময় উপস্থিত রোগী ও অভিভাবকরা জানান, চিকিৎসার ব্যয়বহুলতা ও সুযোগের অভাবে অনেক দিন ধরে চোখের সমস্যা থাকলেও চিকিৎসা নিতে পারেননি। এই শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্লাবের প্রতিষ্ঠাতা,রবিউল ইসলাম বলেন ,“আমরা সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে চাই। চোখের আলো ফেরাতে পারলে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।সবাইকে সামাজসেবায় এগিয়ে আসতে তিনি অনুরোধ করেন।
এমন মহতী উদ্যোগে ক্লাবের সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষক ও সমাজসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করেন দিনাজপুরের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দল।
এই আয়োজন প্রমাণ করে—সামাজিক উদ্যোগ যদি আন্তরিক হয়, তবে তা অসহায় মানুষের অনেক কল্যান বয়ে আনবে।
চক্ষু শিবিরটির উদ্বোধন করেন গাউসুল আজম দিনাজপুর চক্ষু হাসপাতাল এর ডা. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন শীতলাই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মছির উদ্দিন, ফারুক বিন ইসলাম, লুৎফুর রহমান, রাশিদুনবী বাবু,আজহারুল ইসলাম রাজা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাদরো স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজীউর নয়ন, সাধারন সম্পাদক মিজানুর রহমান মির্জা, সহ-সাধারন সম্পাদক মনিরুজ্জামান লিটনসহ, অর্থ সম্পাদক শাহরিয়ার অর্ন,আবু রায়হান,ফরহাদ রেজা,পারভেজ এবং আরো অনেকে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর