1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন, অন্যদিকে প্রকাশ্যে ধূমপান করায় ৩-জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা।

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:-----
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন, অন্যদিকে প্রকাশ্যে ধূমপান করায় ৩-জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা।

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:

তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে। ৩১ মে (শনিবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. হায়দার আলী।
সভায় ইউএনও তানভীর আহমেদ বলেন, “তামাক শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য হুমকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী, কবিরাজহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে প্রকাশ্যে ধূমপানের দায়ে কৃষ্ণ মোহন রায় (৭০) কে ৫০ টাকা, দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে রাখার দায়ে পান দোকানি রবিউল ইসলাম (৪৪) কে ৩০০ টাকা, মো. শাহাজান আলী (৩৫) কে ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা কার্যকর করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মণ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বিএমডিএর সহকারী প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম,বীরমুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, এসআই আনছারুল ইসলাম, বীরগঞ্জ থানা, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের প্রতিনিধি জেমিয়ন রায়, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আবু হানিফ।

আলোচনা শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর