1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬৩টি পুজামণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময়

রনজিৎ সরকার রাজ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬৩টি পুজামণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময়

রনজিৎ সরকার রাজ

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞঅনুষ্ঠান অঙ্গন হরিবাসরে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।

সভায় তিনি প্রতিটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকলকে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মহেশ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, বীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য ফন্ট এর সভাপতি মনোজ কুমার রায়, সাধারণ সম্পাদক টিক্কা রামরায়, বীরগঞ্জ কেন্দ্রীয় হরিবাসর জজ্ঞাঅনুষ্ঠান এর সভাপতি ভবেশ চন্দ্র রায়, বীরগঞ্জ উপজেলা জন্মাষ্টমীর সভাপতি বীরেন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আলিম উদ্দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম বলেন, সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় সবথেকে বড় পূজা শারদীয় দুর্গা উৎসব , সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরাচরিত ঐতিহ্য, তাই এ উৎসবে কোনো বিশৃঙ্খলা বা ভয়ের স্থান নেই। উপজেলা বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমি প্রত্যাশা করি, সকল পূজামণ্ডপে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই মিলে শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর করে তুলব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর