1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বীরগঞ্জে সুযোগ কাজে লাগিয়ে প্রতিবন্ধীর স্ত্রী কে ধর্ষণের অভিযোগ—-

তানভীর আহমেদ,দিনাজপুর প্রতিনিধি:------
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৭২ বার পঠিত

বীরগঞ্জে সুযোগ কাজে লাগিয়ে প্রতিবন্ধীর স্ত্রী কে ধর্ষণের অভিযোগ—-
=============================
তানভীর আহমেদ,দিনাজপুর প্রতিনিধি:——
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী আবু হানিফের প্রতিবন্ধী ছোটভাই মোঃ হুসেন এর সাথে, বড় করিমপুর চক্ষু হাসপাতাল সংলগ্ন রুবিনা বেগম এর পালিত বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে রোজিনা ওরফে মুনমুন, গত ০৩ বছর পূর্বে পারিবারিক আলোচনা সাপেক্ষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখন থেকেই হুসেনের সাথে স্ত্রী রোজিনা ঘর সংসার করে আসছে। এমতাবস্থায়  পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা রুহুল আমিনের পুত্র হাফিজুর রহমান নামে এক যুবক প্রায় সময়ই তাদের বাড়িতে আসা যাওয়া করত। কাজের ব্যস্ততায় হুসেনের বাবা-মা বাড়ির বাইরে চলে যায়।
ঠিক তখনই আসামি রুহুল আমিন এমন সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির পাশে সুপারির বাগানে প্রতিবন্ধী মেয়েটিকে জোরপূর্বক বিভিন্ন অপকর্মের চেষ্টা চালালে বাড়ির আসে পাশের লোকজন দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করে, পরবর্তীতে ট্রিপল নাইনে কল করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আরো জানা যায় ঘর-সংসারকালে ৫ মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী রোজিনা। এ নিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন হুসেনের পরিবার ও এলাকার লোকজন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান,ট্রিপল নাইনে কল পেয়ে তাৎক্ষণিক বীরগঞ্জ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আটককৃত আসামীকে স্থানীয় লোকজনের সহায়তায় থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়। পরবর্তীতে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর