1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বীরগঞ্জে ১৬৩টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

বীরগঞ্জে ১৬৩টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতির রঙে উৎসবের আমেজ

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

:শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকঢোলের শব্দে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের দুর্গোৎসব। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এ বছর ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ১৬৩টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। মাটির প্রলেপে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব, শীঘ্রই শিল্পীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠবে প্রতিটি প্রতিমা।

উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। পাশাপাশি তারা প্রতিমা নির্মাণ ও রঙের কাজে মনোনিবেশ করেছেন।

২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এ বছর দেবী দুর্গা গর্জনরত সিংহে চড়ে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মহেশ চন্দ্র রায় জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে স্থানীয় পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব গোপাল দেব শর্ম্মা জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় এবার পূজার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর। তিনি বলেন, সব মণ্ডপে নজরদারি থাকবে, সার্বক্ষণিক টহল টিমও দায়িত্ব পালন করবে।

আসন্ন দুর্গাপূজা ঘিরে এখন বীরগঞ্জ জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাসের উৎসবের বাতাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর