
মো:সোহাগ সরকার বিশেষ প্রতিনিধি উত্তরার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর তুরাগ থানার ৫৪ নম্বর ওয়ার্ডে হাজী বাবর আলী ফাউন্ডেশন কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম মোঃ খোকন সরকার সাবেক সভাপতি তুরাগ থানা বিএনপি ।
৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, “আমাদের প্রিয় নেত্রী গতকাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তবে আল্লাহর রহমতে এখন তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া সুস্থ থাকলে মনে হয় বাংলাদেশ সুস্থ থাকে, আর তিনি অসুস্থ হলে পুরো বাংলাদেশ অসুস্থ মনে হয়।
আমরা মন থেকে দোয়া করি অতি দ্রুত সময়ের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দলের হাল ধরতে পারেন।”
তিনি আরও বলেন, “আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া করবেন।
তিনি যেন দেশে ফিরে এসে দলের দায়িত্ব পালন করতে পারেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
এছাড়াও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম রোবো ও মহিউদ্দিন সোহাগ রাজা, রিপন হোসেন খন্দকার, চান মিয়া বেপারি, বিপ্লব হোসেন, আহবায়ক সদস্য আব্দুল আলী, সাঈদ হাসান সাগর, আলাউদ্দিন আলাল, আলম হোসেন,ইস্কান্দার হোসেন, তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল,মোঃ সিদ্দিক সরকার সিনিয়র সহ-সভাপতি ৫৪ নং ওয়ার্ড বিএনপি।
রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির, ফুলবাড়িয়া ইউনিট বিএনপির সভাপতি মজিরর রহমান মজি,৫২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী যুগ্ন সম্পাদক আলাল হোসেন,মোঃ মোস্তফা কামাল সাধারণ সম্পাদক কামারপাড়া ইউনিট মোঃ বাবুল বিএনপি নে তা মোহাম্মদ মিজান বিএনপি নেতা মোঃ জাফর পাটোয়ার সিনিয়র সহ-সভাপতি কামারপাড়া ইউনিট মোঃ কবির হোসেন সভাপতি খায়ের টেক ইউনিট মোঃ আখতার হোসেন সাধারণ সম্পাদক ভাটুলিয়া ইউনিট মোছাঃ তানিয়া আক্তার মহিলা দল ৫৩ নং ওয়ার্ড বিএনপি তুরাগ থানা যুবদল নেতা মাসুদ রানা সম্রাট ছাত্রদল নেতা আবির রহমান শুভ ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন বিগ্রিডিয়ার লুৎফর রহমান বিএনপি নেতা সহ নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।