1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর করুণ মৃত্যু

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পঠিত

বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর করুণ মৃত্যু

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে লিপি আক্তার (৩৫) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার মধুপুর এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা গ্রামের মৃত আঃ হালিমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে শ্রীবরদী (শেরপুর) গামী সুপারসনি পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তা পার হওয়ার সময় লিপি আক্তারকে ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তায় পড়ে গেলে বাসের চাকায় তার মাথা পিষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে তারাকান্দা থানার এসআই শরীফুজ্জামান শরীফ বলেন, “দুর্ঘটনার পর লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর