
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গজারিয়ার ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত।
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
রবিবার (১৪সেপ্টেম্বর)সকাল ১১ঘটিকায় উপজেলার গজারিয়া ইউনিয়ন এর দক্ষিন ফুলদী (সাব বাড়ি) মাঠ প্রাঙ্গণে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।কর্মী সভায় বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রতিটি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
কর্মী সভা উদ্ধোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও জেলা আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুহা:মজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহমান শফিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহবায়ক ইঞ্জি:মুকবুল আহমেদ রতন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম(রনি মাষ্টার),ঢাকা মহানগর ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো:রবিউল আউয়াল প্রধান,উপজেলা শ্রমিক দলের সা:সম্পাদক ইকবাল আহমেদ আশিক, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ(হারুন সরদার)।
গজারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোশারফ হোসেন(স্বপন সরকার)এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী রিয়াজ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান আরজু,ছানাউল্লাহ জেহাদ,বিল্লাল হোসেন আখন্দ,জেলা ছাত্রদল নেতা ফয়সাল মুন্না প্রমুখ।