1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় খেলনা পিস্তল দেখিয়ে দোকানে চাঁদাবাজি,আটক ২

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

ভালুকায় খেলনা পিস্তল দেখিয়ে দোকানে চাঁদাবাজি,আটক ২

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় দোকানদারকে পিস্তল দেখিয়ে চাঁদার জন্য হুমকি দেওয়ার সময় মোঃসিফাত (১৬) ও মোঃ সাদিকুল ইসলাম (১৭) নামের দুই কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা শুক্রবার (১৩ জুন ২০২৫) দুপুরে এই হুমকি ও আটকের ঘটনাটি ঘটে ।

ভালুকা মডেল থানা পুলিশ জানায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেইট এলাকায় মোঃ মেহেদী হাসান প্রিন্সদের দোকানে এ ঘটনাটি ঘটে। তবে, পিস্তলটি আসল পিস্তল নই,এটি খেলনা পিস্তল।

আটক সিফাত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং সাদিকুল ইসলাম একই উপজেলার চারিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

থানা, দোকান মালিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপরে ঘটনার সময় তিনজন কিশোর উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেইট এলাকায় মোঃ মেহেদী হাসান প্রিন্সদের দোকানে গিয়ে পিস্তল দেখিয়ে বিভিন্ন হুমকি দেই চাঁদার জন্য ।এই ঘটনা টের পেয়ে স্থানীয়রা সিফাত ও সাদিকুল ইসলাম নামের দুই কিশোরকে আটক করে গনধোলাই দেন। তবে, দৌড়ে পালিয়ে যায় অপর এক কিশোর।

পরে তাদের যৌথবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় দোকান মালিক মেহেদী হাসান বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।
দোকান মালিক মেহেদী হাসান জানান, ঘটনার সময় ওরা তিনজন তাদের দোকানে এসে অস্ত্র দেখিয়ে নানা রকম হুমকি দেয় চাঁদার টাকা জন্য এবং দোকান বন্ধ করতে বলে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এই ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর