1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক-হেলপার আহত”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

“ভালুকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক-হেলপার আহত”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক ও হেলপার। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আব্দুল জলিল (৪৫) এবং ভালুকা মাস্টারবাড়ী এলাকার খাইরুল ইসলাম (৪০)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী চিনি-আটা বোঝাই একটি ট্রাক এবং ঢাকাগামী রসুন-আদা বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ট্রাকের ভেতরে চালক ও হেলপার আটকা পড়েন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের জীবিত উদ্ধার করে।

পরে আহতদের অ্যাম্বুলেন্সে করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের সফলভাবে উদ্ধার করতে সক্ষম হন।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর