1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় তিন মানব কঙ্কালসহ যুবক আটক,যৌথ বাহিনীর কঠোর অবস্থান

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১১০ বার পঠিত

ভালুকায় তিন মানব কঙ্কালসহ যুবক আটক,যৌথ বাহিনীর কঠোর অবস্থান

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় তিনটি পূর্ণাঙ্গ মানব কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২০ জুন ২০২৫) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে। আটককৃত যুবক শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের ইউসুফ আলীর পুত্র।

পুলিশ জানায়, ভোর ৬টার দিকে মাসুদ রানা ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানব কঙ্কাল বহন করে একটি যাত্রীবাহী বাসযোগে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিল। তবে চেকপোস্টে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের গতিবিধিতে সন্দেহ প্রকাশ করেন। তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহায়তায় মাসুদ রানাকে আটক করা হয়। তবে তার সহযোগী পালিয়ে যায়।

পরবর্তীতে মাসুদের ব্যাগ তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি ও বিভিন্ন অস্থিসহ তিনটি পূর্ণাঙ্গ মানব কঙ্কাল উদ্ধার করা হয়। আটককৃত মাসুদ ও কঙ্কালসমূহকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান,

“মানব দেহের কঙ্কাল পাচার একটি ভয়াবহ অপরাধ। এটি শুধু আইন পরিপন্থি নয়, মানবতার জন্যও হুমকি। জিজ্ঞাসাবাদে আটক মাসুদ রানা স্বীকার করেছে—সে কঙ্কালগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এই ঘটনার পেছনে কারা জড়িত, সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ভাষ্য—

“এই সমাজে এখন মানুষের লাশও নিরাপদ নয়। কঙ্কাল পাচারকারীরা যদি বাসে করে অবাধে ঘুরে বেড়ায়, তবে নিরাপত্তা কোথায়?”

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তদন্ত জোরদার করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর