1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

ভালুকায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় রইজান খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। উপজেলার রাংচাপড়া এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে বুধবার (১৬ এপ্রিল ২৫) রাতে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত রইজান খাতুন ভালুকা পৌরসভার ৫নম্বর ওয়ার্ড গ্যাসলাইন এলাকার বাসিন্দা মরহুম মনু বেপারীর মেয়ে। তিনি পৌর এলাকায় গৃহকর্মীর কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল রইজান খাতুনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক রাফসানও আহত হন।আহত হয়েও তিনি পালিয়ে যায়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ রয়েছে এবং চালক রাফসানও আহত হয়েছেন। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর