1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ নরেশ চন্দ্র গ্রেপ্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

“ভালুকায় পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ নরেশ চন্দ্র গ্রেপ্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এসময় নরেশ চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে স্থানীয় জনগণের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এসময় নরেশ চন্দ্র দাসের বাড়ি থেকে ৫০ লিটার চোলাই মদ এবং ১০০ লিটার ওয়াস উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মদ তৈরি ও বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরেশ চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে একইদিন সকালে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মদ ও ওয়াস ধ্বংসের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, মল্লিকবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির কারণে জনজীবনে অশান্তি দেখা দিয়েছিল। পুলিশের এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর