1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শেফার্ড গ্রুপের শ্রমিকরা। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার কাঠালী এলাকায় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে অবস্থান নেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভালুকা উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এর পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

শ্রমিকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—
১. সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. প্রতি মাসের বেতন মাসের ১০ তারিখের মধ্যে দিতে হবে।
৩. আজকের শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না।
৪. ওভারটাইম হার পূর্বের ৬৮ শতাংশে ফিরিয়ে আনতে হবে।
৫. হাজিরা বোনাস ১,০০০ টাকা নির্ধারণ করতে হবে।
৬. টিফিন বিল ১৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করতে হবে।
৭. প্রতিদিন ন্যূনতম ৪ ঘণ্টা ওভারটাইম দিতে হবে।
৮. অবসরের পর পেনশন ও ফান্ডের টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
৯. শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০,৪১৭ টাকা নির্ধারণ করতে হবে।
১০. প্রতি বছর ন্যূনতম ১০ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে।

শ্রমিক নেতারা জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা পুনরায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে— সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২০ অক্টোবরের মধ্যে পরিশোধ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর