1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার, অভিযুক্ত রুবেল পলাতক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫০ বার পঠিত

ভালুকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার, অভিযুক্ত রুবেল পলাতক

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও অবৈধ বিদেশি মদের বোতল উদ্ধার করেছে যৌথবাহিনী।

বুধবার (২৫ জুন ২০২৫) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উজান মাহমুদ রুবেলের বসতবাড়ি থেকে তিনটি ধারালো দেশীয় অস্ত্র, একটি হাতুড়ি ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রুবেল কৌশলে পালিয়ে যান।

উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তীতে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত উজান মাহমুদ রুবেল হবিরবাড়ী ইউনিয়নের মৃত মোক্তার হোসেন খানের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, রুবেল দীর্ঘদিন ধরে সিডস্টোর বাজারসহ আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করে আসছিলেন এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মদ থানায় হেফাজতে রাখা হয়েছে। রুবেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও রুবেলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে‌‌

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর