1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় ‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’ উপজেলা শাখার কমিটি গঠন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পঠিত

ভালুকায় ‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’ উপজেলা শাখার কমিটি গঠন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় গঠিত হয়েছে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” এর উপজেলা শাখা। সম্প্রতি এ কমিটি ঘোষণা করা হয়।

২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মতিউর রহমান খান মোহন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সফিউল্লাহ লিটন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি মোঃ নাজমুল হক ও সহকারী অধ্যাপক শহিদুল আলম,
যুগ্ম সম্পাদক মাওলানা খাদেমুল ইসলাম ও মোঃ মাহবুবুর রহমান,
সাংগঠনিক সম্পাদক শফিউল আজম খান সজীব,
সহকারী সম্পাদক আবুল হাসান মুকিত,
দপ্তর সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমান,
প্রচার সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন,
শিক্ষা সম্পাদক নাজমুল হক মণ্ডল,
প্রকাশনা সম্পাদক স্বাধীন আহমেদ রাসেল,
কালচারাল সম্পাদক এ.এম. সারোয়ার জাহান কামাল।

নির্বাহী সদস্য হিসেবে আছেন—
সহকারী অধ্যাপক হাফিজুর রহমান তালুকদার, মোজাহিদুর রহমান খান সোহেল, সৈয়দ আনোয়ার পারভেজ, মোঃ নাজমুল আলম সোহাগ, মোঃ আজিজুল হক, আব্দুর রশিদ আকন্দ, কামরুজ্জামান কমল এবং হাবিবুর রহমান।

শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের মূল লক্ষ্য হচ্ছে—a
জেলা ও উপজেলা ভিত্তিক একটি সচেতন ও সক্রিয় পাঠক সমাজ গঠন, যারা দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের চাহিদা এবং শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে মতামত, লেখনী ও নানা কার্যক্রমে অবদান রাখবে।

এছাড়া সংগঠনটির উদ্দেশ্য হলো—
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার সমস্যা-সম্ভাবনা তুলে ধরা,
শিক্ষানীতি ও শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক প্রতিবেদন পাঠানো,
প্রতিভাবান শিক্ষক-শিক্ষার্থী ও লেখকদের প্রকাশনায় সুযোগ করে দেওয়া,
অনলাইন-অফলাইন পাঠচক্র, কর্মশালা এবং সভায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি নৈতিক ও ইতিবাচক পাঠক সমাজ গড়ে তোলা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর