1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় সড়ক নিরাপত্তা জোরদার করতে র‍্যাব-১৪’র বিশেষ অভিযান”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত

“ভালুকায় সড়ক নিরাপত্তা জোরদার করতে র‍্যাব-১৪’র বিশেষ অভিযান”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা অংশে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়, যার নেতৃত্ব দেন র‍্যাব-১৪’র এএসপি লুৎফা।

অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চলাচলরত যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ির বৈধ লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশন সনদ না থাকার কারণে সেগুলো আটক করা হয়। এছাড়া, বিভিন্ন ধরনের অনিয়ম ও আইন অমান্যের দায়ে মোট ১৩টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মোটরসাইকেল আটক করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র যানবাহন আটক করাই নয়, চালকদের সচেতন করতেও অভিযান পরিচালিত হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর পলাশ ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা র‍্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ির কারণে সড়কে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত অভিযান চালালে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমানো সম্ভব হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা রোধ এবং যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর