1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় সেরা করদাতা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

“ভালুকায় সেরা করদাতা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা পৌরসভার সেরা পৌর করদাতা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করে ভালুকা পৌরসভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ।

সংবর্ধনায় সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে ওসমান গ্রুপ, ব্যক্তি পর্যায়ে বিরেণ রায়, সালাহ উদ্দিন খান, ডা. মোশারফ হোসেন, হাতেম খান ও আসাদুজ্জামান চৌধুরী মাসুদকে সম্মাননা দেওয়া হয়। নিয়মিত করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার টেক্সকম লিঃ, গ্লোরি টেক্সটাইল এপারেলস লিঃ, বিকন গ্রুপ ও বাটারফ্লাই ম্যানুফেকচারিং কোম্পানি লিঃ সম্মাননা পায়। এছাড়া নিয়মিত সেরা করদাতা হিসেবে রুহুল আমিন মাসুদ, আহসান উল্লাহ খান রুবেল, মোখলেছুর রহমান মুকুল, মতিউর রহমান খান ও ইকরামুল হককে সম্মাননা দেওয়া হয়।

এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে মোহায়মিনুল ইসলাম স্পর্শ, সামিয়া মাহজেবিন সেয়ন্তী, মহৎ কুণ্ডসহ মোট ১৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতিদের হাতে সনদপত্র, ক্রেস্ট, কলম ও চাবির রিং তুলে দেওয়া হয়।

একই সঙ্গে ভালুকার কৃতী শিক্ষার্থী সামিয়া মাহজেবিন সেয়ন্তী সারাদেশব্যাপী ইংরেজি কুইজ প্রতিযোগিতায় রৌপ্য পদক এবং মহৎ কুণ্ড চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করায় বিশেষ সম্মাননা পান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর