1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, একাধিক অনিয়ম উদ্ঘাটন

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৩ বার পঠিত

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, একাধিক অনিয়ম উদ্ঘাটন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুরে দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেন।

অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন সাংবাদিকদের জানান, “চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ ও ওয়ার্ডের পরিচ্ছন্নতা—সব ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া গেছে। এমনকি ওষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে এবং পাঁচ টাকার টিকিট দশ টাকায় বিক্রির প্রমাণ মিলেছে।”

তিনি আরও বলেন, “এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতালের সেবায় গাফিলতি, ঘুষ গ্রহণ ও অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। দুদকের এ অভিযান এলাকায় সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।

সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর