1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভোলায় প্রতিবন্ধীর উপর হামলার ঘটনায় নিহত- ১, আহত ৯

নিউজ ডেক্সঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

ভোলায় প্রতিবন্ধীর উপর হামলার ঘটনায় নিহত- ১, আহত ৯

নিউজ ডেক্সঃ

ভোলা জেলার সদর রাজাপুর এলাকায় ক্যারাম বোর্ড খেলা কে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিবন্ধী, নারী, পুরুষ সহ ৯ জন আহত হয়েছ

এদের মধ্যে গুরুতর চিকিৎসাধীন ইসমাইল হোসেন (২৫) বুধবার রাত ৭ টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে মৃত্যু হয়। সে ভোলার রাজাপুরের শ্যামপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হারুন বেপারীর ছেলে এবং আহত অন্যান্যরা হলো ইসমাইলের বোন বিউটি বেগম এবং ফুফাতো বোন খাদিজা, ফুফু পারভিন বেগম, বড় ভাই ইব্রাহিম, ভাগিনা সাগর, ভাবি মরিয়ম বেগম, চাচি কুলসুম বেগম এবং মানসিক প্রতিবন্ধী রুমা বেগম।। এদের মধ্যে বিউটি ও খাদিজা ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যান্যরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইসমাইলের ভগ্নিপতি মাইদুল ইসলাম জানান, ইসমাইলের বোন রুমা দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী। ঘটনার দিন গত সোমবার আসরের পর শ্যামপুর এলাকায় দোকানের সামনে

এলাকার কিছু স্থানীয় লোকজন ক্যারামবোর্ড খেলে। সেখানে হঠাৎ ইসমাইলের মানসিক প্রতিবন্ধি বোন রুমা গিয়ে কেরাম বোর্ডের গুটি এলোমেলো করে দেয়।

এটাকে কেন্দ্র করে এক পর্যায় প্রতিবন্ধী রুমার উপর হামলা চালায় বজলু জমাদ্দারের ছেলে সবুজ সহ অজ্ঞাত কয়েকজনপ্রতিবন্ধীর উপর হামলার বিষয়ের এলাকাবাসী সহ প্রতিবন্ধীর আত্মীয়-স্বজনরা প্রতিবাদ করে।

এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবন্ধী রুমার ভাই ইসমাইল, ইব্রাহিম, বোন বিউটি, ফুফাতো বোন খাদিজা, ফুফু পারবীন, ভাগিনা সাগর, ভাবি মরিয়ম, আরো কয়েকজনের উপরে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় প্রতিপক্ষ মফিজ সবুজ, বজলু জমাদার, মিজান, কামাল বেপারী, আসমা বেগম, বকুলি বেগম, লাইজু বেগম, শেফালী বেগম, সহ ১৫-২০ জন সহযোগী।

স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন এদের মধ্যে ইসমাইল, বিউটি ও খাদিজার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ১১ জুন রাত সাতটার দিকে ইসমাইল সার্জারি ওয়ার্ডে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয় ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজজানান, ক্যারাম বোর্ড খেলা কে কেন্দ্র করে একজন নিহত হয়েছে, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর