1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মউক’র নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মউক’র নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক ভিপি ও জননেতা মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের পর নগরীর উন্নয়ন ও পরিকল্পনায় নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

দায়িত্ব গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত শিক্ষকদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক মোঃ লিয়াকত আলী এবং সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম তালুকদার।

শিক্ষকরা বলেন, মোতাহার হোসেন তালুকদার ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণ ও জনসেবার মানসিকতার পরিচয় দিয়েছেন। ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের ভিপি হিসেবে তিনি শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর মতো একজন অভিজ্ঞ ও মাটির মানুষের নেতৃত্বে মউক ময়মনসিংহের নগরায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেবে বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ নগরীর পরিকল্পিত সম্প্রসারণ, রাস্তাঘাট, ড্রেনেজ, আবাসন ও নগর সৌন্দর্যবর্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তদারকি করে থাকে। নতুন চেয়ারম্যানের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা এই খাতকে আরও বেগবান করবে বলে স্থানীয় মহল মনে করছে।

দায়িত্ব গ্রহণের পর মোতাহার হোসেন তালুকদার সকলের সহযোগিতা কামনা করে বলেছেন, ময়মনসিংহকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জননেতা মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরিবারের পক্ষ থেকে আরও একবার অভিনন্দন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর