1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পঠিত

মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

জুলাই- আগস্টের গনঅভ্যুত্থানে ছাত্র জনতার কঠোর আন্দোলন ও বুকের তাজা রক্তের বিনিময়ে গত ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন।

ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫আগস্ট) বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকগন বিজয় মিছিলে অংশ নিতে দলে দলে মধুপুর অডিটরিয়ামের সামনে এসে সমবেত হতে থাকে। বিজয় মিছিলের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সাথে সাথে পুরো এলাকা-নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় জনশ্রুতে পরিনত হয়। অতীতের সকল রেকর্ড ভেঙে এ বিজয় মিছিলে অংশ নিতে লোকেলোকারণ্য হয়ে উঠে মধুপুর পৌরশহর।

পরে, বিজয় মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও অডিটোরিয়ামের সামনে এসে আলোচনা সভায় অংশ নেয়।

এ সময় সকল রোডের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল ও ওসি তদন্ত রাসেল আহমেদ তাদের সঙ্গীও কোর্স নিয়ে দ্রুত সময়ের মধ্যে যানবাহন চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন।

এ বিজয় মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জুলাই-আগষ্টের আন্দোলনে ছাত্র জনতার উপর আওয়ামী ফ্যাসিবাদের নির্মম গণহত্যার ভয়াবহতার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি)আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী সাইবার দলের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান আসিফ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ,যুবদল, মহিলাদল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
০৬-০৮-২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর